ভয়ানক ছায়ামূর্তি-[পর্ব-০১] সংঘর্ষ নয়- সহমর্মিতাই হোক মানুষের পরিচয় ছাড়পত্র সালাম সালাম হাজার সালাম মেঘনাদবধ-[১ম সর্গ] সিট নম্বর একান্ন-[পর্ব-০১] দুর্বলতার প্রভাব প্রেমের তুলনা সাবিত্রী প্রশ্নাবলী
LIVE
দৈনিক চালচিত্র | dailychalchitra.com
আন্তর্জাতিক সংবাদ

সিরিয়াকে সন্ত্রাসে মদদদাতা দেশের তালিকা থেকে বাদ দিতে পারেন ট্রাম্প

লেখক: ডেস্ক রিপোর্ট

প্রকাশ: 08 July, 2026, 11:30 PM

সিরিয়াকে যুক্তরাষ্ট্রের ‘সন্ত্রাসে রাষ্ট্রীয় মদদদাতা’ দেশের তালিকা থেকে বাদ দেওয়ার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

বুধবার তুরস্কে সিরিয়ার নেতা আহমেদ আল-শারার সঙ্গে বৈঠকের সময় এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

এক সাংবাদিক জানতে চান, “আপনি কি সিরিয়াকে সন্ত্রাসে মদদদাতা দেশের তালিকা থেকে সরিয়ে নেবেন?”

জবাবে ট্রাম্প বলেন, “আমার মনে হয় আমি সরিয়ে নেব। হ্যাঁ, আমার মনে হয় আমি নেব। কেন নেব না? তিনি দারুণ কাজ করেছেন। হয়তো কিছুক্ষণ পর তিনি নিজেই বিষয়টা তুলতেন।”

তিনি আরও বলেন, “এটা ভালো প্রশ্ন। হ্যাঁ, কোনো সমস্যা আছে বলে মনে হয় না। হ্যাঁ, আমি সরিয়ে নেব।”

বর্তমানে যুক্তরাষ্ট্রের সন্ত্রাসে মদদদাতা দেশের তালিকায় সিরিয়াসহ মোট চারটি দেশ রয়েছে। বাকি তিনটি দেশ হলো ইরান, উত্তর কোরিয়া ও কিউবা।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য