ভয়ানক ছায়ামূর্তি-[পর্ব-০১] সংঘর্ষ নয়- সহমর্মিতাই হোক মানুষের পরিচয় ছাড়পত্র সালাম সালাম হাজার সালাম মেঘনাদবধ-[১ম সর্গ] সিট নম্বর একান্ন-[পর্ব-০১] দুর্বলতার প্রভাব প্রেমের তুলনা সাবিত্রী প্রশ্নাবলী
LIVE
দৈনিক চালচিত্র | dailychalchitra.com
কবিতা

কবিতা

লেখক: শামীমা দিশা

প্রকাশ: 30 June, 2026, 08:20 AM

কবিতা,
তুমি দ্রোহের আগুন৷
তুমি ভালোবাসার ফাগুন৷
তুমি কবির প্রাণ৷
তুমি পাঠকের ঘ্রাণ।

কবিতা,
তোমার ক্ষমতা অসীম৷
তুমি দূর করে দাও অন্ধকার,
তুমি ভাঙ্গতে পারো কুসংস্কার৷
তুমি খুলতে পারো রুদ্ধ দ্বার।

কবিতা,
তুমি হৃদয় হরণকারী৷
তুমি শুদ্ধ প্রাণের অধিকারী৷
তুমি স্বপ্ন বিলাসী৷
তুমি পূর্ণিমা শশী৷

কবিতা,
তুমি শাশ্বত৷
তুমি জাগ্রত৷
তুমি তেজস্বী৷
তুমি কবির প্রেয়সী।

কবিতা,
তুমি সমাজের দর্পন৷
আবার কারো জীবন দর্শন;
শিল্পী যখন ভালোবেসে,
তোমায় কন্ঠে তুলে নেয়;
শ্রোতা মন, হৃদয় অপরূপ-
মায়ায় ভরিয়ে দেয়।

রচনাকাল: ১১-০৫-২০২১ইং৷

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য