ভয়ানক ছায়ামূর্তি-[পর্ব-০১] সংঘর্ষ নয়- সহমর্মিতাই হোক মানুষের পরিচয় ছাড়পত্র সালাম সালাম হাজার সালাম মেঘনাদবধ-[১ম সর্গ] সিট নম্বর একান্ন-[পর্ব-০১] দুর্বলতার প্রভাব প্রেমের তুলনা সাবিত্রী প্রশ্নাবলী
LIVE
দৈনিক চালচিত্র | dailychalchitra.com
কবিতা

আমি আজন্ম এক চাষা

লেখক: Adv. রাজিয়া আক্তার পপি

প্রকাশ: 01 July, 2026, 08:25 AM

চুরি করেছ ছন্দ, চুরি করেছ কলম,
চুরি করেছ ভাষা,
আমি কবি নই, আমি চাষ করি,
আমি আজন্ম এক চাষা।

চাষের ক্ষেতে লাঙ্গল দিয়ে আজও আমি চলি,
নতুন করে প্রযুক্তি ভুলে, অল্প ফসল তুলি।
সাহস আমার কম নয়কো, ভয় করিনা কিছু,
শুকনো মাটি ভিজিয়ে ছুটি অঙ্কুরের পিছু।

সেথায় আছে হালের বলদ, আছে আমার কাস্তে,
চুরি করে পারে কি, চাষা কভু বাঁচতে।
ফসল চাষে সারের প্রকার অধিক ভালো নয়,
এহেন কোনো অত্যাচারে কৃষক না-পায় ভয়।

কৃষক জানে মাটির কথা, সাথে জানে গান,
প্রেমের ফসল চাষার কাছে সবচেয়ে মূল্যবান।
মাটির সাথে পানির টানে, মাঝে বসত বীজ,
ফলবে ফসল, শুভ্র বাতাস জুড়ায় অন্তর নিজ।

চাষার কাছে চাষার গল্প কদিনই বা সাজে,
নিজ জন্ম, নিজ গল্প, বেসুরো গলায় বাজে।


রচনাকাল: ১৩ মে, ২০২৩ ইং।
*পাণ্ডুলিপি সংরক্ষিত

ঢাকা, বাংলাদেশ

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য