তাহলে নাও…
আজ রাতের উষ্ণ চাদরটা তোমাকে দিয়ে দিলাম।
নির্জন রাতের গোপনীয় গোপনতাও সাথে নিও,
নাও… খুব কম দামে স্বপ্নগুলোকেও দিয়ে দিব।
ক’আনা দিতে হবে?
দিও যত পারো, তবে বাকি রেখ না;
আমি অনেকদিন… অনেকদিন অনাহারী,
শুধু প্রভাত সূর্যটা আমার থাক্…
তোমাকে আরও একটি রাত দেব বলে!
রচনাকাল:
মন্তব্য করুন