ভয়ানক ছায়ামূর্তি-[পর্ব-০১] সংঘর্ষ নয়- সহমর্মিতাই হোক মানুষের পরিচয় ছাড়পত্র সালাম সালাম হাজার সালাম মেঘনাদবধ-[১ম সর্গ] সিট নম্বর একান্ন-[পর্ব-০১] দুর্বলতার প্রভাব প্রেমের তুলনা সাবিত্রী প্রশ্নাবলী
LIVE
দৈনিক চালচিত্র | dailychalchitra.com
দেশের সংবাদ

পুশইনের এক বছর পর ৪ ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিল বিএসএফ

লেখক: ডেস্ক রিপোর্ট

প্রকাশ: 08 July, 2026, 05:38 PM

পুশইনের প্রায় এক বছর পর চার ভারতীয় নাগরিককে ফিরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ।

বুধবার (৮ জুলাই) বিকেলে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর ইমিগ্রেশন চেকপোস্টে আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে শিশুসহ চার ভারতীয় নাগরিককে বিএসএফের কাছে হস্তান্তর করা হয়। এ সময় রাজশাহীতে অবস্থিত ভারতীয় সহকারী হাইকমিশনের ঊর্ধ্বতন কর্মকর্তা, সোনামসজিদ ইমিগ্রেশন ও বিজিবির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

ফেরত যাওয়া ব্যক্তিরা পশ্চিমবঙ্গের বীরভূম জেলার বাসিন্দা। ফেরত যাওয়া চারজনের মধ্যে রয়েছেন এক শিশু, একজন কিশোর, একজন নারী ও একজন যুবক। দীর্ঘ এক বছর বাংলাদেশে অনিশ্চয়তার মধ্যে কাটানোর পর নিজ দেশে ফিরতে পেরে তারা স্বস্তি ও আনন্দ প্রকাশ করেন। এসময় দুই দেশের সরকারের প্রতি কৃতজ্ঞতাও জানান তারা।

ঘটনার প্রেক্ষাপট
গত বছরের জুন মাসে কুড়িগ্রাম সীমান্ত দিয়ে এই চারজনসহ মোট ছয় ভারতীয় নাগরিককে বাংলাদেশে পুশইন করে বিএসএফ। পরে ২০ আগস্ট অবৈধ অনুপ্রবেশের অভিযোগে চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশ তাদের আটক করে বিজিবির কাছে হস্তান্তর করে।

এ ঘটনায় মামলা দায়ের হলে তাদের প্রায় তিন মাস কারাভোগ করতে হয়। পরে আদালতের নির্দেশে আইনি জটিলতা ও ভারতীয় কর্তৃপক্ষের বিলম্বের কারণে তাদের সাত মাসেরও বেশি সময় চাঁপাইনবাবগঞ্জে এক জিম্মাদারের বাসায় থাকতে হয়।

এর আগে গত বছরের ৫ ডিসেম্বর একই ঘটনায় আটক অন্তঃসত্ত্বা সোনালী বেগম ও তার ছেলেকে ফেরত নিয়েছিল বিএসএফ। দীর্ঘসূত্রতার পর অবশেষে বাকি চারজনকেও ফেরত নিল ভারতীয় কর্তৃপক্ষ।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য