WordPress বনাম Custom Website: আপনার ব্যবসার জন্য কোনটি সেরা? অবশেষে উপলব্ধি লামিন ইয়ামাল: পরিচয়, পরিবার ও ধর্ম মূর্খামি ভয়ানক ছায়ামূর্তি-[পর্ব-০১] সংঘর্ষ নয়- সহমর্মিতাই হোক মানুষের পরিচয় ছাড়পত্র সালাম সালাম হাজার সালাম মেঘনাদবধ-[১ম সর্গ] সিট নম্বর একান্ন-[পর্ব-০১]
LIVE
দৈনিক চালচিত্র | dailychalchitra.com
পদ্য কবিতা

অবশেষে উপলব্ধি

লেখক: ডা. গোলাম রহমান ব্রাইট

প্রকাশ: 20 July, 2026, 10:56 PM

জীবন হয়তো আমার অনুকূলে ছিল না; কিন্তু প্রতিকূলতার প্রতিটি অধ্যায় আমাকে আরও দৃঢ়, আরও মননশীল করেছে। তাই আজ আর আক্ষেপ নয়- সব হারানোর মধ্যেও নিজের অস্তিত্বকে অম্লান রাখার সংগ্রামই আমার সর্বশ্রেষ্ঠ অর্জন।

সব প্রাপ্তিই যে সাফল্যের পরিমাপ নয়, আর সব অপূর্ণতাই যে পরাজয়ের পরিচয়- জীবন সে পাঠ অনেক দেরিতে শেখায়।

কেউ ভাগ্যের অনুকূলে প্রাসাদ নির্মাণ করে, কেউ সম্পর্কের উষ্ণতায় আশ্রয় খুঁজে পায়, কেউ কর্মসাধনায় প্রতিষ্ঠার শিখরে আরোহণ করে। আর কেউ নীরবে নিজের স্বপ্নসমূহের ভগ্নাবশেষ বুকে ধারণ করে, তবুও হাসিমুখে পথচলা অব্যাহত রাখে।

একসময় আত্মসমীক্ষার নির্জন প্রহরে উপলব্ধি হয়- প্রাপ্তির তুলনায় বিসর্জনের ইতিহাসই অধিক দীর্ঘ। আকাঙ্ক্ষার দীপশিখাগুলো একে একে নির্বাপিত হয়েছে, অথচ সহিষ্ণুতা, ধৈর্য ও অভিজ্ঞতার যে মহাগ্রন্থ রচিত হয়েছে, তার মূল্য কোনো পার্থিব সাফল্যের তুলনায় কম নয়।

জীবন হয়তো আমার অনুকূলে ছিল না; কিন্তু প্রতিকূলতার প্রতিটি অধ্যায় আমাকে আরও দৃঢ়, আরও মননশীল করেছে। তাই আজ আর আক্ষেপ নয়- সব হারানোর মধ্যেও নিজের অস্তিত্বকে অম্লান রাখার সংগ্রামই আমার সর্বশ্রেষ্ঠ অর্জন।


রচনাকাল: ১৯-০৭-২০২৬ ইং।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য