বিপদে যখন পড়বি তুই
কেউ নেবে না খবর,
যারাই তোর ছিল আপন
তাঁরাও হবে যে পর।
নিজে না খেয়ে যার মুখে
তুলে দিয়েছিস আহার,
এইসব তখন ভুলে যাবে
যখনি রইবি অনাহার।
সারা-জীবন কষ্টের পরে
কী পেলি তুই আর,
শেষ বয়সে সঙ্গের সাথী
লাঠিটাও তোর ভার।
একা একা ভাবছিস শুয়ে
প্রিয়জনরাই স্বার্থপর,
এই কথাটি নতুন কি আর
ভাবছিস যে আবার?
রচনাকাল: ২২-০৭-২০২৬ ইং।
মন্তব্য করুন