মানুষ কে? বুনো হাঁস মেঘনাদবধ-[২য় সর্গ-০২] মেঘনাদবধ-[২য় সর্গ-০১] ফলাফল ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ‘ইন দ্য সিটি’ রিইউনিয়নে উত্তপ্ত বাক্যযুদ্ধ, সম্পর্ক নিয়েও নতুন তথ্য দিলেন তারকারা ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে অস্ত্র হাতে যুদ্ধ করতেন মিশরের রাজকন্যারা! ৪০০০ বছর আগের মমি গবেষণায় চাঞ্চল্য
LIVE
দৈনিক চালচিত্র | dailychalchitra.com
কবিতা

মানুষ কে?

লেখক: ঈশ্বরচন্দ্র গুপ্ত

প্রকাশ: 24 July, 2026, 10:44 PM

নিয়ত মানসধামে একরূপ ভাব,
জগতের সুখ-দুখে সুখ দুখ লাভ।
পরপীড়া পরিহার, পূর্ণ পরিতোষ,
সদানন্দে পরিপূর্ণ স্বভাবের কোষ।
নাহি চায় আপনার পরিবার সুখ,
রাজ্যের কুশলকার্যে সদা হাস্যমুখ।
কেবল পরের হিতে প্রেম লাভ যার,
মানুষ তারেই বলি মানুষ কে আর?

নাহি চায় রাজ্যপদ নাহি চায় ধন,
স্বর্গের সমান দেখে বন উপবন।
পৃথিবীর সমুদয় নিজ পরিজন,
সন্তোষের সিংহাসনে বাস করে মন।
আত্মার সহিত সব সমতুল্য গণে,
মাতাপিতা জ্ঞাতি ভাই ভেদ নাহি মনে।
সকলে সমান মিত্র শত্রু নাহি যার,
মানুষ তারেই বলি মানুষ কে আর?

অহংকার-মদে কভু নহে অভিমানী,
সর্বদা রসনারাজ্যে বাস করে বাণী।
ভুবন ভূষিত সদা বক্তৃতার বশে,
পর্বত সলিল হয় রসনার রসে।
মিথ্যার কাননে কভু ভ্রমে নাহি ভ্রমে,
অঙ্গীকার অস্বীকার নাহি কোন ক্রমে।
অমৃত নিঃসৃত হয় প্রতি বাক্যে যার,
মানুষ তারেই বলি মানুষ কে আর?

চেষ্টা যত্ন অনুরাগ মনের বান্ধব,
আলস্য তাদের কাছে রণে পরাভব।
ভক্তিমতে কুশলগণে আয় আয় ডাকে,
পরিশ্রম প্রতিজ্ঞার সঙ্গে সঙ্গে থাকে।
চেষ্টায় সুসিদ্ধ করে জীবনের আশা,
যতনে হৃদয়েতে সমুদয় বাসা।
স্মরণ স্মরণ মাত্রে আজ্ঞাকারী যার,
মানুষ তারেই বলি মানুষ কে আর?


প্রকাশকাল: ১৮৮৫

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য