পোশাক বদলের সাথে সাথে
মনও বদলে যায়
ঋতু বদলের সাথে সাথে
বৃক্ষের পাতা বদলায়।
আকাশের রং বদলায়
মেঘের উর্বরতায়
নদী আর নীলিমার বাসরে
উল্লসিত সৃষ্টিরা হাসে
কখনো নব পথ খুঁজে পাই
বজ্রপাতের অনুপ্রাসে।
বদলে যাও বদলে দাও
কায়ার যত বর্ণ
বদলে যাও বদলে দাও
ধর্মের নামে অধর্ম।
ইচ্ছেগুলো বদলে দাও
অনিচ্ছার সত্য সুন্দরে
পক্ষীর মতো উড়ন্ত মন
অনন্ত অতল সরোবরে।
প্রকাশকাল: ২৪-০১-২০২৬ ইং।
মন্তব্য করুন