ফলাফল ভাঙা তৃণমূলে ভাটার টান! ২১ জুলাইয়ের জোড়া সমাবেশে জমায়েত গত বছরের পাঁচ শতাংশ ‘ইন দ্য সিটি’ রিইউনিয়নে উত্তপ্ত বাক্যযুদ্ধ, সম্পর্ক নিয়েও নতুন তথ্য দিলেন তারকারা ১৩ বছর ধরে স্বীকৃতি বঞ্চিত গাইবান্ধার ২১৩ প্রতিবন্ধী শিশুর জেলা মডেল স্কুল ইরানে ১১তম রাতেও আমেরিকার হামলা, কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হওয়ার পথে অস্ত্র হাতে যুদ্ধ করতেন মিশরের রাজকন্যারা! ৪০০০ বছর আগের মমি গবেষণায় চাঞ্চল্য আইসিইউয়ে অমিতাভ বচ্চন, জীবনের কঠিনতম সময়ের কথা জানালেন নিজেই ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধ: ১০ম রাতেও বিমান হামলা, ৩ মার্কিন সেনা নিহত, আহত প্রায় ১০০ বাংলাদেশে করোনাভাইরাস (COVID-19): উৎপত্তি, বিস্তার, লক্ষণ, প্রতিরোধ ও বর্তমান পরিস্থিতি WordPress বনাম Custom Website: আপনার ব্যবসার জন্য কোনটি সেরা?
LIVE
দৈনিক চালচিত্র | dailychalchitra.com
সাহিত্য বিভাগ

ত্রেতাব বীর

লেখক: শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

প্রকাশ: 06 July, 2026, 05:20 AM

হুপ্-হুপ্-হুপ্
গোল করিস্ না চুপ,
(দেখ) যেমন আমার বল-বিক্রম
তেমনি আমার রূপ।

পরের গাছের আম কিম্বা,
পরের বাড়ির পাকা রম্ভা,
ছিঁড়ে নিয়ে দিই লম্বা,
খাই কুপ্-কূপ।
গোল করিস্ না চুপ্॥

আমি ত্রেতা যুগের বীর,
বুদ্ধি ভারি ধীর,
এ-চাল হতে ও-চাল যাই,
থাকিনাকো স্থির।

অশোক বন হতে,
আম আনি ভারতে,
এমনি তোরা নিমকহারাম
দিসনাকো খেতে,
খেতে গেলে করিস তাড়া
নিয়ে ধনুক-তীর।
আমি ত্রেতা যুগের বীর।

এখন নাই আমার সে দিন,
ক্রমে তনু হচ্ছে ক্ষীণ
তার উপরে ছোঁড়াগুলো
দেখলে বাজায় টিন।
কাজেই আমার নাচতে
হয় ধাতিন্-তিন্॥

সবাই কাঁপে আমার তেজে,
বোধ হয় মালুম পাচ্ছ লেজে,
আমি সাগর বেঁধেছি,
রাবণ বধেছি,
সোনার লঙ্কা আগুন দিয়ে
দগ্ধ করেছি,
হাতে-মুখে-পায়ে আমার
আছে তাহার চিন।
এখন নাই আমার সে দিন।।

কুত্তায় কামড় মারে,
তাইতে লেজ নিয়েছি ঘাড়ে,
এখন কুকুর দেখে ভয় করিনে
আর কি খেতে পারে?
আমার পেছন ছোটে যদি
মারর্ এক আছাড়ে।
আমি লেজ নিয়েছি ঘাড়ে।


রচনাকাল: ২২ ভাদ্র ১৩২২ বঙ্গাব্দ।

0 বার দেখা হয়েছে

মন্তব্য করুন

মন্তব্য করছেন অতিথি পাঠক হিসেবে — নিজের নাম দিয়ে যুক্ত হতে চান?
এখনো কোনো মন্তব্য নেই — প্রথম মন্তব্যটি আপনিই করুন!

নতুন একাউন্ট তৈরি করুন

আগেই একাউন্ট আছে? লগ ইন করুন
আরও পড়ুন নতুন পোস্ট পুরোনো পোস্ট
দৈনিক চালচিত্র
লেখক তালিকা
চাকরির বিজ্ঞপ্তি
অন্যান্য