একদিন এক কোট-টাই পরা ভদ্রলোক বয়স্ক একজন বুড়ো চাচামিয়ার সামনে এসে উপস্থিত হলেন৷ ভদ্র লোকটি বুড়ো চাচামিয়াকে সামনে পেয়ে তাকে সালাম দিলেন৷ বুড়ো চাচামিয়া তাঁর সালাম গ্রহণ করে তৎক্ষণায় লোকটিকে চিনতে না পেরে মুখে পান চিবাতে চিবাতে তিনি বলে বসলেন,
তোমায় তো ঠিক চিনতে পারলাম না বাবা, তোমার নামটা যেন কী?
-
ভদ্র লোকটি চাচা-মিয়ার প্রশ্নোত্তরে বললেন,
-
চাচামিয়া জর্দা খান
ভদ্র লোকটির কথাটি শুনে চাচামিয়া উত্তর দিলেন,
- না বাবা আমি কোনো জর্দা খাই না৷
ভদ্র লোকটি এবার একটু ক্ষেপে গিয়ে উচ্চস্বরে বলে বসলেন,
- চাচামিয়া আসলে আমার নামটাই হলো “জর্দা খান৷”
রচনাকাল: ১৭-০৭-২০২০ইং৷
(বি: দ্র: জর্দা ও পান-সুপারি খাওয়া শরীর সাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকর।)
মন্তব্য করুন